ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন লাইভ করা কুলাউড়ার অলিউর


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১১:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা তরুণ মারা গেছেন। নিহত তরুণের নাম অলিউল রহমান। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে।

নিহত অলিউর রহমানের চাচা সুন্দর আলী  জানান,  আমার ভাতিজা  আগুনের ঘটনায় নিখোঁজ ছিল। সকালে আমরা তার মৃত্যুর  বিষয়টি নিশ্চিত হয়েছি।

নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। তিনি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। 

অলিউর রহমানের সহকর্মী রুয়েল আহমদ গণমাধ্যমেকে জানিয়েছেন, আমরা ওই সময়টায় খাবারের জন্য ডিপো থেকে চলে এলেও  ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যান। তার লাইভ ভিডিও দেখলেই সবকিছু বোঝা যাবে। আগুন লাগার পর  বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। ঘটনার  ভয়াবহতা ছিল অনেক। বিস্ফোরণের ঘটনায় ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। মূলত আগুনের বিস্ফোরণে অলিউর মারা গেছেন।

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত ২টার দিকে ফেসবুক লাইভকারী তরুণ ওয়ালিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। রাত ১টা থেকে ২টা পর্যন্ত  পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ ৩০ জনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। একজনকে আনা হয় মৃত অবস্থায়। তিনি লাইভ ভিডিওকারী ওয়ালিউর রহমান।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী