ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনার ফুলবাড়ীগেটে খানজাহান আলী থানা আ’লীগের সড়ক অবরোধ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১১:৫০

যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহিষ্কৃত যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনকে আটক ও তার বিভিন্ন অপকর্মের সহযোগী খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাসের অপসারণ চেয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী গতকাল শনিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোয়া ২ ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে সড়ক অবরোধ করে রাখেন।

রাত ৮টার দিকে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, যুবলীগ নেতা পলাশ অবরোধ পয়েন্টে এসে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সিনিয়র নেতাদের লাঞ্ছিত করার অভিযোগ এনে বহিষ্কৃত যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া খানজাহান আলী থানার ওসিকে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। 

নেতাকর্মীদের বিক্ষোভের একপর্যায়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা বলেন, সিনিয়র নেতাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। খুব অল্প সময়ের ভেতরেই সাংগঠনিকভাবে এর সঠিক বিচার করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এছাড়া কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহাবুদ্দিন আহম্মেদ খানজাহান আলী থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে কেএমপি কমিশনারের সাথে কথা হয়েছে বলে জানালে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত সোয়া ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, কাজী জাকারিয়া রিপন, সুরুজ্জামান হানিফ, শেখ কামাল হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়