জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টায় দরবস্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, খাল-বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরি, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী। অভিযানকালে জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মাসুদ রানাসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ এবং মৎস্য অফিসের ফিল্ড সহকারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied