খাসির মাংস না পেয়ে বিয়ে ভাঙলেন বর, অতঃপর অন্য পাত্রীকে বিয়ে!
খাসির মাংস নেই খাবারের তালিকায়। বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস খেতে না পেরে বিরক্ত বরযাত্রীরা। খাবারের তালিকায় খাসির মাংস না থাকায় শেষ পর্যন্ত বিয়েই ভেঙে দিলেন বর। শুধু তাই নয়, কনে বাড়ি থেকে বাসায় ফেরার পথে অন্য একটি মেয়েকে বিয়েও করে ফেলেন তিনি।
ভারতের উড়িষ্যার রাজ্যের সুকিন্দা এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। পাত্রের নাম রমাকান্ত। ২৭ বছরের ওই যুবক উড়িষ্যার সুকিন্দা ব্লকের বাঁধাগাঁও গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। এসময় বরযাত্রীরা খেতে বসে খাসির মাংস খাবার বায়না ধরেন। কিন্তু এত দ্রুত খাসির মাংসের আয়োজনের জন্য প্রস্তুত ছিলেন না কনের বাড়ির লোকজন। বিষয়টি জানতে পেরেই রেগে যান রমাকান্ত।
ক্রমেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরে বিয়েবাড়ি ছেড়ে বের হয়ে আসেন বরযাত্রী এবং বর। রাতে আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে। কেওনঝড়ে নিজের বাড়িতে ফেরার পথে সেই রাতেই আর একটি মেয়েকে বিয়ে করেন রমাকান্ত।
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র