ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে তেলবাহী বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:৪৯
গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। রোববার (৫ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ৯৮১ আপ বিটিও তেলবাহী ট্রেনটি বেলা পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জয়দেবপুর লেভেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত ও একটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ঢাকার সাথে ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও একেবারে বন্ধ ছিল না।
 
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রেলওয়ের স্থানীয় উদ্ধারকর্মীরা বগি উদ্ধারের কাজ শুরু করেছেন। দ্রুতই বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।
 
সরেজমিন দেখা গেছে, লেভেল ক্রসিং বন্ধ হয়ে পড়ায় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া পথচারীরা ঝুঁকি নিয়ে বগির ফাঁকা স্থান দিয়ে লেভেল ক্রসিং এলাকা পার হচ্ছেন। এ পথে জেলা প্রশাসক কার্যলয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আদালত পাড়া, ফায়ার স্টেশন, তাজউদ্দীন আহমদ মেডিকেল সহ গুরুত্বপূর্ণ অফিস আদালতে গাড়ি ও অ্যাম্বুলেন্স এমনকি রিকশা পর্যন্ত চলাচল করতে পারছেন না। এতে দুই পাশে যানজটও সৃষ্টি হয়েছে।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’