ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারিতে ফসলের ক্ষতিকর পোকামাকড় ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:৫৯
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এবং কীটতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে রোববার (৫ জুন) বারির সেমিনার রুমে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) কর্মকর্তাদের জন্য ‘পরিবেশসম্মত উপায়ে আনারস ও বিভিন্ন সাথী ফসলের ক্ষতিকর পোকামাকড় ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 
 
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি), এসএসএসের অর্থায়নে আয়োজিত ৫ থেকে ৭ জুন তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সোসাইটি ফর সোসাল সার্ভিসে (এসএসএস) ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
 
বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. অপূর্ব কান্তি চৌধুরী। বারি’র কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত। এছাড়া অনুষ্ঠানে এসএসএসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংগঠনের কৃষি বিভাগের প্রধান কৃষিবিদ প্রদীপ কুমার সরকার।
 
প্রধান অতিথির বক্তব্যে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌছে দিতে বদ্ধ পরিকর। আমরা চাই আমাদের উৎপাদিত জাত ও প্রযুক্তি সকলের কাছে পৌছে দিতে। আমি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে এসব জৈব বালাইনাশক প্রযুক্তি মানুষের দোড়গোড়ায় পৌছাতে সহায়ক হবে।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’