জুড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) গভীর রাতে সাইদুর রহমান নামের কাতার প্রবাসী এক ব্যক্তির বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সরেজমিন রোববার (৫ জুন) দুপুরের দিকে সাইদুরদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে প্রবেশের মূল গেইটের তালা কাটা ও একটি দরজার তালা ভাঙা। এছাড়া এ সময় ঘরের সবকিছু এলোমেলো পড়ে থাকতে দেখা যায়। মূলত ঘরের গেইটের তালা কেটেই ডাকাতরা প্রবেশ করেন বলে জানান সাইদুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান। এ সময় জিয়াউর রহমান বলেন, তিনিও কাতারে থাকেন। গত জানুয়ারি মাসে ছুটি পেয়ে বাড়ি ফিরেন।
জিয়াউর আরোও বলেন, বাড়িতে তিনিই একমাত্র পুরুষ সদস্য ছিলেন। গতকাল (শনিবার) দিবাগত রাত একটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ছয় জনের ডাকাতদল বারান্দার কলাপসিবল ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ঘরে ঢুকে। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে প্রায় ২৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা ৭০০ রিয়াল ও একটি দামি মুঠোফোনের সেট লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার আগে ডাকাতেরা তাঁদের একটি কক্ষে আটকে রেখে বাইরে সিটকিনি লাগিয়ে বন্ধ করে দেয়। পরে দরজা ভেঙে তাঁরা বের হয় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে যান। খবর পেয়ে দিবাগত রাত চারটার দিকে পুলিশের টহলদল যায়।
জিয়াউর বলেন, এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।
খবর পেয়ে রোববার সকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ডাকাতির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ