ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম ও হাতীবান্ধায় কালের কণ্ঠ শুভসংঘের উপহার পেল ১২০০ পরিবার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ১২:১৬

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসামগ্রী উপহার পেল ১ হাজার ২০০ গরিব-অসহায় পরিবার। শনিবার (২৬ জুন) দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। শুভসংঘের সদস্যরা লাইনে থাকা অপেক্ষমান প্রতিটি মানুষের হাতে একে একে তুলে দিতে থাকেন চাল, ডাল, আটা ও তেলের প্যাকেট, মাস্ক।  

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার কেফায়েত উল্যাহ মজুমদার, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র রংপুর অফিস প্রধান স্¦পন চৌধুরী, কালের  কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু ও পাটগ্রাম প্রতিনিধি মামুন হোসেন সরকার। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পাটগ্রাম কালের কণ্ঠ উপজেলা শাখা শুভসংঘের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রঞ্জু, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু প্রমুখ। এর পর বিকেলে পাটগ্রামের পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩০০ জন মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

সেখানে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওমর ফারুক, পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল । এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক এবি সফিউল আলম, রবিউল হাসান, নিয়াজ আহমেদ সিপন, তন্ময় আহমেদ নয়ন, আজিনুর রহমান আজিম, এমএ কামাল, রমজান আলী, মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মলিনা ইয়াসমিন প্রমুখ।

এ ছাড়াও দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের মাধ্য দিয়ে কালের কন্ঠ শুংঘের লালমনিরহাট জেলার ত্রাণ কার্যক্রম শেষ হয়েছে। এসময় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন  দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান, দহগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র মহন্ত, স্কুল শিক্ষক লিবন প্রামানিক ।

এর আগে হাতীবান্ধা উপজেলারও দুই স্থানে ৬০০ জনের হাতে খাদ্যসাম্রগী তুলে দেওয়া হয়। সকাল নয়টায় পারুলিয়া তফসিলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণের সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) শামিমা সুলতানা ও পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম সাদাত। এছাড়া দুপুর ১২ টায় হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভ‚মি) ও ওসি(তদন্ত) রফিকুল ইসলাম।

গত বুধবার লালমনিরহাট পৌর শহরের বাবুপাড়া ঈদগাহ ময়দান ও সদর উপজেলার সীমান্তবর্তি কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়–য়া রোটারি নিম্ন ম‍াধ‍্যমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে শুভসংঘ। জেলার পাঁচ উপজেলার তিন হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত