ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে সবুজ সভ্যতার বিশ্ব পরিবেশ দিবস পালিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-৬-২০২২ রাত ৯:১৯
৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
 
দিবসটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস সবুজ সভ্যতার (গ্রীন সিভিলাইজেশন)-এর উদ্যোগে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিবসটি পালিত হয়। কিভাবে পরিবেশ সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে সচেতন করা হয় এবং বৃক্ষ রোপণ বিষয়ে উৎসাহিত করার জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
 
সবুজ সভ্যতার প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা বলেন, পরিবেশ দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এর জন্য আমরাই দায়ী। পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে হবে এবং সকলকে এ ব্যাপারে অবগত হতে হবে। তাই সবুজ সভ্যতা সব সময় মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে।
 
সবুজ সভ্যতার প্রধান উপদেষ্টা খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সবুজ সভ্যতা (গ্রীন সিভিলাইজেশন) করার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা একান্ত প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে সবুজ সভ্যতা গড়ে তুলি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু