সমাবেশে ফিরে রিপাবলিকানদের জন্য ভোট চাইলেন ট্রাম্প
গত জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথমবার প্রচারণা সমাবেশে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় ফিরে আবার তিনি গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার ক্ষোভ প্রকাশ করলেন। নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগও তুলে ধরলেন তিনি। সেই সাথে সমর্থকদের বললেন, আগামী বছর রিপাবলিকান পার্টিকে কংগ্রেসে সংখ্যাধিক্য অর্জনে কাজ করতে।
শনিবার ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প। এদিন সমাবেশে ট্রাম্প উপস্থিত হন মূলত ম্যাক্স মিলারকে সমর্থন করতে। হোয়াইট হাউজে মিলার ছিলেন ট্রাম্পের সহকর্মী। মিলার মূলত কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্থনি গঞ্জালেজের আসনকে চ্যালেঞ্জ করছেন।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে যে ১০ জন রিপাবলিকান প্রতিনিধি সদস্য ভোট দিয়েছিলেন তার মধ্যে গঞ্জালেজ একজন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন।
ওহাইওতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার প্রতিনিধি পরিষদে সংখ্যাধিক্য অর্জন করব, আবার সিনেটে সংখ্যাধিক্য অর্জন করব, আবার আমেরিকা শাসনের দায়িত্বভার নেব। আর এটা খুব দ্রুতই হবে।’
রিপাবলিকান দলের যে ১০ জন প্রতিনিধি সদস্য ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ৯ জন ইতোমধ্যে প্রাথমিক চ্যালেঞ্জ পেয়েছেন। যারা এই চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের তাদের সবাইকে ট্রাম্প সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাকি একজনকে যিনি চ্যালেঞ্জ করবেন তাকেও ট্রাম্প সমর্থন করবেন বলে জানিয়েছেন।
ম্যাক্স মিলারের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি মিলারকে ‘অবিশ্বাস্য দেশপ্রেমিক’ ও ‘মহান ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন। প্রায় ৯০ মিনিট সময় ধরে দেয়া ভাষণের বেশিরভাগ সময় ধরে ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেন ট্রাম্প। তার দাবি, তিনি এই নির্বাচনে জিতেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ তারা পাননি।
ট্রাম্প বলেন, ‘এটি শতাব্দীর সেরা কলঙ্ক। এটি শতাব্দীর সেরা অপরাধ। ২০২০ সালের এই নির্বাচনে কারচুপি হয়েছিল। আমরা এই নির্বাচনে বড় ব্যবধানে জিতেছিলাম।’
সমর্থকরা ‘ট্রাম্প জিতেছে’ এবং ‘আরো চার বছর’ বলে স্লোগান দিতে থাকে। কিন্তু ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলেননি।
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের হয়তো তৃতীয়বারের মতো জিততে হবে। এটা সম্ভব।’
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র