ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মাটি খুঁড়তেই মিলল ব্রিটিশ আমলের ৯৮ পিস রৌপ্যমুদ্রা


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীণ বাড়ির কলাম করতে (বেস) খুঁড়তে গিয়ে মাটির পাতিল থেকে ৯৮ পিস রৌপ্যমুদ্রা পেল মাটি কাটার শ্রমিকরা। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ওই মুদ্রা উদ্ধার করে তারা। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার তারাবো পৌর এলাকার গন্ধর্বপুর গ্রামে। 

গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা তালাত মাহমুদ নয়ন জানান, একই গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। আজ সকাল ৮টার দিকে মাটি থেকে মাত্র ১ ফুট গভীরে কোদাল দিয়ে কোপ দিলে একটি পুরাতন মাটির পাত্র ফেটে যায়। পরে স্থানীয় শ্রমিক ওয়াজিবসহ আরো ৩ জন ওই মাটির পাত্র ভেঙে দেখতে পান পুরাতন মুদ্রা। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মুদ্রাগুলো থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিম মিয়া বলেন, মাটি খুঁড়ে পুরাতন মুদ্রা পাওয়া গেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯৮ পিস পৃথক সালের মুদ্রা উদ্ধার করি। এসব মুদ্রার মাঝে ১৯০৬ এবং ১৯১৩ সালের ইন্ডিয়ান রুপি ছিল, যা রৌপ্যমুদ্রা বলে ধারণা করা হচ্ছে।  এসব উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি আরো বলেন, মাটি খুঁড়লে আরো নতুন মুদ্রা পাওয়া যাবে কি-না তা বলা যাচ্ছে না। যেহেতু এটি ব্যক্তিগত বাড়ি, সেহেতু আপাতত কিছু বলা যাচ্ছে না। 
 
এদিকে এসব মুদ্রা উদ্ধার করার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, আজাদ মিয়ার বাড়ির যেখানে এ মুদ্রা পাওয়া গেছে সেখানে ১৯৮০ সাল পর্যন্ত পুরাতন একটি কাঠকৌড়ি ঘর ছিল। ওই ঘরে ১৯৪৭ সালের দেশভাগের আগে থেকে মুড়াপাড়ার জমিদার বাবু জগদীস চন্দ্র ব্যানার্জির নিয়োজিত নায়েব মবুল্লাহ প্রধান বসবাস করতেন। পরবর্তীতে বাড়িটি তোতা মিয়া মাতবরেবর বাড়ি হিসেবেই সবাই চেনে। 

স্থানীয় বাসিন্দা হাছান মিয়া বলেন, এ মুদ্রা ব্রিটিশ আমলের হওয়ায় আলোচনায় এসেছে। সে সময়কার এ বাড়ির বসবাসকারী লোকজন বর্তমানের মাটির ব্যাংকের মতো হয়তো ওই মুদ্রাগুলো জমিয়েছিলেন। পরবর্তীতে এর খোঁজ নেননি। তাই এখন তার সন্ধান পাওয়া গেছে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের