ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অলিউরকে হারিয়ে দিশেহারা পরিবার, এলাকায় শোকের মাতম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৩৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত কুলাউড়ার অলিউর রহমানের বাড়িতে মাতম চলছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম তরুণ ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। তার এই মৃত্যু কিছুতে মেনে নিতে পারছেন না ছোট ভাই-বোনসহ গ্রামের কেউই।
 
সোমবার (৬ জুন) সকালে অলিউরের বাড়িতে গিয়ে দেখা যায়, অলিউরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা-বাবা। পরিবারের কর্মক্ষম বড় ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তারা। স্বজনদের আহাজারিতেও আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
 
অলিউর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের আশিক মিয়ার ছেলে। পরিবারের ৪ ভাই ও ২ বোনের মধ্যে অলিউর বড়। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে প্রায় ৪ মাস আগে একই গ্রামের বাসিন্দা ঠিকাদার মামুন মিয়ার মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজে যোগ দেন তিনি।
 
জানা গেছে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় ফেসবুকে লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিল অলিউর। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় অলিউরের। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।
 
রোববার দুপুরে স্বজনরা জানতে পারেন চট্টগ্রাম মেডিকেলে তার মরদেহ রয়েছে। খবর পেয়ে অলিউরের বাবাসহ নিকটাত্মীয়রা তার মরদেহ আনতে চট্টগ্রাম ছুটে যান।
 
সোমবার সকালে অলিউরের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখার জন্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। পরে বেলা ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
অলিউরের বাবা আশিক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেটা সর্বশেষ ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসে। কয়েকদিন ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যায়। অগ্নিকাণ্ডের দুই ঘন্টা আগে ছেলে ফোন করে জানায়, ছোট বোনের পড়ার খরচ হিসাবে এক হাজার টাকা পাঠালাম। কে জানতো আমার ছেলে এভাবে চলে যাবে?
 
এলাকাবাসী জানান, ছেলেটা খুব নম্র ভদ্র স্বভাবের ছিল। তার এ অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে আহবান জানান তারা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী  জানান, সীতাকুণ্ডে নিহত অলিউরের পরিবারকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীতেও অলিউরের পাশে জেলা ও উপজেলা প্রশাসন থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী