সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কুবির ৪ রোভার
চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট থেকে চার সদস্যের একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিয়েছে। সিনিয়র রোভারমেট আব্দুর রহমান ও গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যার নেতৃত্বে সোমবার (৬ জুন) সকালে দলটি যোগ দেয় এ মানবিক সহযোগিতায়।
এ বিষয়ে রোভারমেট আব্দুর রহমান বলেন, রোভার স্কাউট সবসময় মানুষের জন্য কাজ করে, মানুষের সেবায়, দেশের সেবায় নিয়োজিত থাকে। আর সীতাকুণ্ডের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সেবা করার সুযোগ পেয়ে আমার খুব ভাল লাগছে।
কুবি রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট সবসময় মানুষের সেবায় কাজ করে, জাতীয় দুর্যোগে কাজ করে। সে হিসেবে সীতাকুণ্ডের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একটি দল পাঠানো হয়েছে। ওখানে কর্মরত সিনিয়র ভলেন্টিয়াররা ওদের যে দায়িত্ব দেবে ওরা তা পালন করবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত