অসুস্থ মেহেদুলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করলেন এমপি শিবলী সাদিক
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউপির জগদীশপুর গ্রামের মেহেদুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা করলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। সোমবার (৬ জুন) সন্ধ্যায় সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর পক্ষে মেহেদুল ইসলামের বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ চন্দ্র কুণ্ডু এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম।
এ সময় উপজেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক এহসানুল হক, ইউনিয়ন আ’লীগ নেতা মুকুল সরকার, যুবলীগ নেতা আক্তারুল ইসলামসহ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম জানান, মেহেদুল ইসলাম নামে এক যুবকের দুটি কিডনি ড্যামেজ হয়ে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ। তাহলে টাকার অভাবে মেহেদুলের চিকিৎসা কি হবে না? এমনটি লিখে গত ২৯ মে সাংবাদিক জাকিরুল ইসলাম তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টটি সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নজরে এলে তারা মেহেদুলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নে মেহেদুলকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মেহেদুলের স্ত্রী জানান, ২০২০ সালে চোখে ঝাপসা দেখা, মাথা ভার ভার ভাব, উচ্চরক্তচাপজনিত সমস্যায় ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেহেদুলের দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার অতিদ্রুত তার কিডনি ডায়ালাইসিস অথবা ট্রান্সফার করতে হবে বলে জানান। নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সফার করার মতো সামর্থ্য আমাদের নেই।
তিনি আরো বলেন, সামান্য কয়েক শতক আবাদি জমি এবং গ্রামে গ্রামে গাভীর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে আমাদের সংসার চলত। অসুস্থতার কারণে এখন ব্যবসাও বন্ধ, জমিও পরের কাছে বন্ধক রেখে চিকিৎসা করা হয়েছে। দুটি কিডনি ট্রান্সফার করতে ১৫-২০ লাখ টাকার দরকার বলে চিকিৎসক জানিয়েছেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied