তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২
রংপুরের তারাগঞ্জে সরকারি ওষুধ চুরি করে পচারের সময় কর্মরত এক ফার্মাসিস্টসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র (পুরাতন হাসপাতাল)এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট তানভীর হোসেন সরকারি বিপুল পরিমান এন্টিবায়োটিক, ব্যাথা নাশক, গ্যাস ও ভিটামিন জাতীয় ট্যাবলেট ইসমাইল হোসেন নামের তার এক আত্মীয়ের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্র হতে পাচার করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ.ফারুক জানান, তারা দুজনেই বর্তমানে থানা হেফাজতে রয়েছে।যেহেতু তাদের মধ্যে একজন সরকারি ফার্মাসিস্ট সে কারনে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হামদুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুবেল রানা বলেন- আমি স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।যেহেতু বিষয়টি স্বাস্থ্য বিভাগের এটি তারা দেখবেন।
উল্লেখ্য যে, ফার্মাসিস্ট তানভীর দীর্ঘদিন ধরে ওষুধ পাচারের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।
Aminur / Aminur
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা