ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, বিচারের দাবিতে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:১৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেডিমিক্স কারখানার মালবাহী ট্রাকচাপায় ৪ বছর বয়সী সাদিয়া আক্তার নামে শিশু নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো এলাকার রূপসী-কাঞ্চন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় বক্তব্য রাখেন- নজরুল, রাহুল, আতাউল করিম দোলন, মিশু, নিশাত মোল্লা, রুবেল, আলমগীর, রাম দাশ, হিরা, শেখ ফরিদ, শুভ প্রমুখ।

বক্তারা বলেন, রূপসী-কাঞ্চন সড়কসংলগ্ন হাটাব এলাকায় এনডিই কোম্পানি নামে একটি রেডিমিক্স কারখানা গড়ে উঠেছে। গত শনিবার বিকেলে ওই কারখানার মালবাহী ট্রাকের চাপায় শিশু সাদিয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া অতিরিক্ত ওজনের মালবাহী গাড়িগুলো বেপরোয়া গতিতে চলার কারণে সাধারণ মানুষ ও অন্যন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কিছুদিন পরপর ঘটছে দুর্ঘটনা। কিছুদিন পূর্বে এনডিইর গাড়িচাপায় হাটাব এলাকার সুরুজ নামে এক পথচারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান তারা। শুধু তাই নয়, রূপসী-কাঞ্চন সড়ক দখল করে রাখছে ওই কোম্পানির মালবাহী গাড়িগুলো। অতিরিক্ত লোড করা মালবাহী গাড়ির কারণে উপজেলার সড়কগুলো দেবে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। 

এ ব্যাপারে এনডিই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, আমাদের গাড়িচাপায় কেউ মারা যায়নি। স্থানীয় কিছু অসাধু লোক কোম্পানি থেকে ফায়দা লোটার জন্য অপপ্রচার চালাচ্ছে। শিশু নিহতের ঘটনাটি ঘটে একটি অটোরিকসার কারণে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার