ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় এইচআইভি এইডস প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:১৫

পাবনার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৭ জুন) এইচআইভি এইডস প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউসের আয়োজনে, আইসিডিডিআরবি’র কারিগরি সহায়তায় এবং দি গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম, লক্ষিত জনগোষ্ঠির সঠিক সেবা ও অধিকার রক্ষায় স্থানীয় সিভিল সোসাইটি, শিক্ষক, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, আইনজীবি, স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আকতার।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম। লাইট হাউসের পাবনা অঞ্চলের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন লাইট হাউসের ব্যবস্থাপক মো. আরিফুর রহমান আরিফ। মাল্টিমিডিয়া প্রেজেন্ট করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলাম, এমওসিএস ডা. জাহিদ কামাল, প্রেসক্লাবের সদস্য কামাল সিদ্দিকী, টান্সজেন্ডার সিদ্দিক প্রমুখ।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জেন্ডার ও সেক্স বিষয়ের ধারণা তুলে ধরে যৌনবাহিত রোগ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আগামীদিনে সমাজসেবা কার্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ে সচেতনা বৃদ্ধির আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ এ সংক্রান্ত আরো কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড  হাতে নেয়া দরকার। তবেই এইচআইভি রোধে সহায়ক ভূমিকা পালন হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন