ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মাইক হাতে কমলগঞ্জের পাহাড়ি টিলায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২২ বিকাল ৫:৩১
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে। তাই কমলগঞ্জের পাহাড়ি টিলা এলাকায় সতর্কতামূলক প্রচারাভিযান চালালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মঙ্গলবার (৭ জুন) দুপুরে তিনি কমলগঞ্জের রাজটিলা এলাকায় পাহাড়ের উঁচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং টিলা ধসে দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন করেন।
 
তিনি সেখানে থাকা সরকারি জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টের প্রতি নির্দেশ দেন।
 
এ সময় তার সাথে ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আব্দুল মতিন প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান