ওসমানীনগরকে হারিয়ে ফাইনালে বিশ্বনাথ : ফাইনাল খেলা কাল
সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ওসমানীনগর উপজেলাকে ট্রাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বিশ্বনাথ উপজেলা। বুধবার (৮ জুন) দূপুরে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সের মাছিমপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই মাঠে শিরোপার লড়াইয়ে গোয়াইনঘাট উপজেলার মুখোমুখি হবে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ান ও গতবারের রানার্সআপ বিশ্বনাথ (অনূর্ধ্ব-১৭) দল।
বুধবার টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধ্বের দুই মিনিটে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বিশ্বনাথের বালকরা। এরপর পেলান্টিতে গোল শোধ করে ওসমানীনগরের বালকরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে বিশ্বনাথের বালকরা।
খেলায় বিশ্বনাথ দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কোচের দায়িত্ব পালন করেন ফুটবলার আলমগীর হোসেন। দলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত