সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা এলাকায় নির্মল দাশ (৫০) এবং দুপুর ১২টায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনে মোটরসাইকেল আরোহী সাঈদ হোসেন রনি (৩৮) ঘটনাস্থলে নিহত হন। নিহত নির্মল দাশের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলকার মুহুরীপাড়া গ্রামে এবং নিহত মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি মিরসরাই থানার বড়তাকিয়া বাজারের মুকবুল আহম্মদ সওদাগরবাড়ির গোলাম চন্দানির ছেলে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।
জানা যায়, কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোল পাম্প নামক এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় পথচারী নির্মল দাশকে চট্টগ্রামমুখী একটি বিটুমিন বহনকারী গাড়ি থাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপরদিকে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সাঈদ হোসেন রনি নিহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় এনেছি। গাড়ি দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
চাঁদপুরে চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন