বশেমুরকৃবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৮ জুন) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ও ফিশারিজ অনুষদের সেমিনার কক্ষে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক দুটি প্রশিক্ষণ কর্মশালা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় অনুষদীয় ডিনগণের সভাপতিত্বে এপিএ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. আবিয়ার রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে অনুষদীয় সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের পূর্বে সকালে তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. আবিয়ার রহমান স্বাগত বক্তব্য এবং এপিএ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. ময়নুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন। র্যালিতে অনুষদীয় ছাত্র-ছাত্রী,ডিন, রেজিস্ট্রার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
অন্য আরেকটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাছ চাষ ব্যবস্থাপনা প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. ইমরুল কায়েস সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বাংলার ঐতিহ্য মাছে ভাতে বাঙালি স্মরণ করে বলেন, মাছ চাষ খুবই সম্মানজনক একটি পেশা। তিনি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী চাষি প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ে গাজীপুর জেলার কাপাসিয়া, কালিয়াকৈর ও সদর উপজেলার ৫০ জন মৎস্য চাষি িএবং খামারি অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied