ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের সম্মানী বিতরণে অনিয়ম


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১:১৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) কার্যক্রমে শিক্ষকদের সম্মানী বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুই মাসের সম্মানী ৪ হাজার ৮০০ টাকা বিতরণের সময় প্রতি শিক্ষক থেকে কেটে রাখা হয় ৮০০ টাকা। এছাড়া টাকা বিতরণের আগে ৬০০ শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন প্রোগ্রাম অফিসার সাইদুর রহমান শাহিন। 
 
গত সোম ও মঙ্গলবার প্রকল্পের ৬০০ শিক্ষকের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা হিসাবে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন বিতরনকারীরা। শিক্ষকদের তোপের মুখে পুলিশ মোতায়েন করা হলেও টাকা কম নিতে বাধ্য হন শিক্ষকরা।
 
সুত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে প্রকল্পের আওতায় নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে তজুমদ্দিন উপজেলায় ৩০০ স্কুল কেন্দ্রে ৬০০ শিক্ষক নিযুক্ত করে কার্যক্রম হাতে নেয় সরকার। কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পায় ভোলা সেবা সংঘ নামের একটি এনজিও। প্রতিটি কেন্দ্রের জন্য ৩০ জন পুরুষ ও ৩০ জন নারীকে পৃথক সময়ে শিক্ষার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এসব কেন্দ্রে একজন পুরুষ ও একজন নারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এদের তদারকি করতে ১৫ জন সুপারভাইজার ও একজন প্রোগ্রাম অফিসারও নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃতদের বেতন ও সম্মানীসহ শিক্ষা উপকরণ ও কেন্দ্রের ব্যয় নির্বাহ করতে এনজিওকে কয়েক কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ইতোমধ্যে কেন্দ্র চালু না হলেও প্রকল্পের প্রোগ্রাম অফিসারের সহায়তায় বিভিন্ন খাতের প্রায় সাড়ে ১৮ লাখ টাকা বিল উত্তোলন করে নিয়ে গেছে বাস্তবায়নকারী এনজিও ভোলা সেবা সংঘ।
 
শিক্ষকদের সম্মানী বিতরণে অনিয়মের বিষয়ে প্রোগ্রাম অফিসার সাইদুর রহমান শাহিনের কাছে জানতে চাইলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
 
পুলিশ মোতায়েনের বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আইনশৃংখলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের কাছে মৌলিক প্রকল্পের টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি প্রেসক্লাবের সভাপতিকে বলেন, টাকা কম দেয়ার বিষয়ে কয়েকজন তাকে ফোনে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানানোর জন্য সহকারী শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন