আড়াইহাজারে দুদিনে ৭টি অটো চুরি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গ্যারেজ থেকে আরো ৩টি ব্যাটারিচালিত থ্রি-হুইলার (অটো) চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুন) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার নজরুল মোল্লার গ্যারেজে এই চুরির ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার (৭ জুন) রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকার আবুল কাসেমের গ্যারেজে থেকে এক রাতে ৪টি অটো চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে গত দুদিনে উপজেলা থেকে ৭টি অটো চুরির ঘটনা ঘটল। এতে চরম আতঙ্কে আছেন অটো মালিকরা।
কল্যান্দী এলাকার গ্যারেজ মালিক নজরুল মোল্লা জানান, তার গ্যারেজে বেশ কয়েকটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার (অটো) চার্জ দেয়া হয়। প্রতিদিনের ন্যায় তিনি রাতে গ্যারেজে অটোগুলো চার্জ দিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ৩টায় গ্যারেজে এসে দেখতে পান, গ্যারেজের তালা ভাঙ্গা এবং রাতের আঁধারে কে বা কারা ৩টি অটো চুরি করে নিয়ে গেছে। তার ৩টি অটোর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে তিনি দাবি করেন । তিনি এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্যারেজ মালিক আবুল কাসেম জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাতে গ্যারেজে অটোগুলো চার্জ দিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদিন বুধবার (৮ জুন) সকালে গ্যারেজে এসে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে গ্যারেজের ভেতরে প্রবেশ করে দেখেন গ্যারেজে রাখা ৪টি অটো রাতের আঁধারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
তিনি আরো জানান, আমার একমাত্র আয়ের পথ এই অটো। এগুলো চুরি হয়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম। চুরি হয়ে যাওয়া ৪টি অটোর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আলমগীর অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত করে অটোগুলো উদ্ধার এবং চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের