কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং হযরত আয়শা (রা.) সম্পর্কে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের যৌথ আয়োজনে উপজেলার চৌমুহনী ময়না চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি দুরুদ আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাহবুব হাসান সুমন, আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী আফরোজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এবাদুল হোসেন জেমন্, জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি কাজী জুবায়ের, শমসেরনগর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. নুরুল ইসলাম মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শার্মা ও নাভিন জন্দাল কর্তৃক বিশ্বনবী হজরত মুহম্মদ (সাঃ) এবং আয়েশা (রা.)-কে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied