ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে ৬ লাখ ২৫ হাজার শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৩:২৫

গাজীপুর জেলায় এবার ৬ লাখ ২৫ হাজার শিশু ভিটামিন ‘‘এ’ ক্যাপসুল পাবে। আগামী ১২ থেকে ১৫ জুন জেলার সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৮টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

বৃহষ্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশনে তথ্যটি উপস্থাপন করেন গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং মা ও শিশু স্বাস্থ্য বিভাগের ডা. হাবিবুর রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে কার্যক্রমটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগের ৩ হাজার ৭৩৭ জনের একটি টিম প্রস্তুত রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা ও প্রচারণায় ধর্মীয় উপাসনালয়সহ সকল প্রকার কমিউনিটিতে বার্তা পাঠানো হয়েছে। সকলকে সামাজিক দায়িত্ববোধ থেকে প্রচারণায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডের ৮টি কেন্দ্র ছাড়াও রেলওয়ে স্টেশন, বস্তি, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় বিশেষ কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্য রঞ্জন ধরের সঞ্চালনায় ভিটামিন ‘এ’-এর উৎস, উপকারিতা এবং প্রাপ্তির নানা বিষয়ের ডিজিটাল প্রেজেন্টেশন করেন ডা. জাকিয়া সুলতানা। বক্তব্য দেন- গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা ইপিআই কর্মকর্তা মো. আমজাদ হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’