ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

লামা উপজেলায় দ্বিখণ্ডিত গরুসহ ৩ চোর আটক


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:৩৮
বান্দবানের লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। এ সময় লেগুনা গাড়ি (ছাড়পোকা) থেকে জবাইকৃত মস্তকবিহীন ‍একটি গরুর বস্তাবন্দি দ্বিখণ্ডিত অংশসহ তিন চোরকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার (২৬ জুন) বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। শনিবার সকাল ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতিরছড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কাটা গরুর অংশ ও চোরদের আটক করা হয়। 
 
আটককৃত গরু চোররা হলো- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. তৌহিদ ড্রাইভার (২৪) ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতিরছড়া এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে মো. শাহেদ প্রকাশ জুয়েল (১৯)। 
 
গরুর মালিক নুর মোহাম্মদ জানান, ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষিজমিতে তার পালিত কালচে খয়েরি ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসেন। বিকেল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা গরুটি পায়নি। শনিবার সকাল ৭টায় লোকমুখে খবর পায় তার চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত করে প্লাস্টিকের দুটি বস্তায় ঢুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে তিন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা তিন চোরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শত শত মানুষ গরু চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হন। পরে জবাইকৃত মস্তকবিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামিকে থানায় নিয়ে আসি।    

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক