ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের সংবর্ধনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক, অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ধর্মপাশা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ফুটবল দলের কোচ তরিকুল ইসলাম পলাশ, খেলোয়াড় সাইফুল ইসলাম। পরে প্রত্যেক খেলোয়াড়ের হাতে উপহার হিসেবে নগদ অর্থ ও খেলার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
গত ২ জুন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ধর্মপাশা উপজেলা দল জগন্নাথপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’