ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রামুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৬-২০২২ বিকাল ৫:৯
কক্সবাজারের রামুতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে রামু উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে খাঁন ফাউন্ডেশন, চট্টগ্রাম ক্লাস্টার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
 
সভায় বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জাতীয় পার্টি নেতা ওবাইদুর রহমান কায়ছার।
 
সভায় ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’ শীর্ষক মতবিনিময় সভায় রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, নির্বাচনে নারীদের মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা, রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধা ও অপসারণ, নারীদের অবস্থা এবং অবস্থানের চিত্র তুলে ধরা হয়।
 
খাঁন ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড এভুলেশন কো-অর্ডিনেটর মো. সায়েদুল ইসলামের পরিচালনায় ও উপজেলা কো-অর্ডিনেটর মো. আছাদুজ্জামান লিওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় রামু উপজেলার অপরাজিতাদের মধ্যে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, সাবেক মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা বক্তব্য রাখেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন