ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

রাত দিন বলে কিছু নেই আমরা আপনাদের পাশে সব সময়ই আছি-ওসি দোহা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ২:১৬

খুলনার কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও সকল ব্যবসায়ীদের  সাথে কয়রা থানা নবাগত  অফিসার  ইনচার্জ এ বি এম এস দোহা (বিপিএম) এর গত ৯ জুন রাত ৭ টায় কয়রা মোমিন সুপার মার্কেটে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জুলফিকর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে ওসি এ বি এম এস দোহা (বিপিএম) বলেন, এক সময় ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্টানে চুরি ডাকাতি হতো। কারণ রাষ্ট্রের অবস্থা ভঙ্গুর ছিল। কিন্তু এখন আর সেই যুগ নেই। রাষ্ট্র্র ব্যবস্থা এখন অনেক শক্ত ও আইন -শৃঙ্খলা বাহিনী ও অনেক চৌকস। উপজেলা সদরে এই বাজার হওযায় দিন দিন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে তার সাথে তাল মিলেয়ে বেড়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। তাই প্রতিটা ব্যাবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তার বিষয় নিয়ে সকল ব্যবসায়ীদের সর্তক সেই সাথে যে কোন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে বললেন।এছাড়া তিনি আরও বলেন,ব্যবসায়ীদের সঠিক ভাবে ব্যবসা করতে হবে ওজনে কম দেয়া,পণ্যে ফরমালিন দেয়া, ভেজাল মেশানো, বাড়তি দাম রাখা, মজুদ করে পণ্যের দাম বাড়ানোসহ সকল কালো বাজারি ব্যবসা পরিহার করার জোর দাবি জানান নইলে আইনের আওতায় আনার হুশিয়ারী দেন। বাজারের নিরাপত্তার জন্য আমাদের সকলে সহযোগিতা প্রয়োজন।সকলে এক সাথে কাজ করলে আর অপরাধ থাকবে না।তিনি বলেন, কয়রা থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমি নিজেও অনেক তৃপ্তি পাই। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হলে এর ব্যর্থতার দায় ভার আমার ওপর বর্তায়। এ জন্য রাত দিন বলে কিছু নেই আপনাদের পাশে আমরা সবাই সময় আছি। যে কোন সমস্যায় আমাদেরকে জানাবেন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ইব্রাহিম আলি,কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলাউদ্দি,দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদের,সদস্য মাজেদুল মোমিন, ননি গোপাল মজুমদারসহ কয়রা বাজার সমবায় সমিতির সকল সদস্য, সাংবাদিক ও  ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় অনুষ্ঠানে  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বাজার গুলিতে নিরাপত্তার বিষয়টি যাতে অধিকতর সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে বাজার সমিতির  নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পুলিশের  পক্ষ অফিসার ইনচার্জ এবি এম এস দোহা  এবং তদন্ত ওসি ইব্রাহিম আলি সে বিষয়ে বিভিন্ন গুরুত্ব পূর্ণ পরামর্শ প্রদান করা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও