কুলাউড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি আটক
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় লালারচক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃতদের শুক্রবার (১০ জুন) সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টহলকালে তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চণ্ড্রীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) ও সিলেট জেলার কোতয়ালী থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)।
বিষয়টি সময় কুলাউড়ার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতের আগরতলার নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানায়। আটককৃতদের শুক্রবার (১০ জুন) সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied