সিলেটের জৈন্তাপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ
জৈন্তাপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক দরবস্ত ইউনিয়নের করগ্রাম এলাকার বাসিন্দা মনির আহমদ(৩৫)। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। এই ঘটনায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷ মনির আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির কারগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতে সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন। তিনি ওই ছবিতে মন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় দ্রুত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা উপজেলার বিড়াখাই গ্রামের হোসেন হায়দারের ছেলে সাব্বির আহমদ রানা (২৬) বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় সাইবার সিকিউরিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের পর জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মনির আহমদকে আটক করে।
মামলার বাদি সাব্বির আহমদ বলেন, মনির একটি গোষ্টির মদদে মন্ত্রীর সম্মান ও সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে ৷ তাকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের করা হয়েছে।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সিলেট শহর হতে মনিরকে আটক করা হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মনির আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied