ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে র‍্যাবের অভিযানে ১৪৫ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা গ্রেপ্তার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ৪:৩৯
দিনাজপুরের বিরামপুরে ১৪৫ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ (সিপিসি)-১ দিনাজপুরের একটি অভিযানিক দল।
 
বুধবার (৮জুন) র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মশফিকুর রহমান (৩৫) উপজেলার খানপুর ইউপি’র বাগলপাড়া গ্রামের মোস্তর ছেলে।
 
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিরামপুর উপজেলার খানপুর ইউপির বাগলপাড়া এলাকায় ব্যবসার উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে র‍্যাব দিনাজপুরের দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মুশফিকুর রহমানের বসতঘর এবং নির্মানাধীন বিল্ডিং ঘর থেকে ১৪৫ কেজি গাঁজাসহ মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি মুশফিকুর রহমান একজন আন্তঃজেলা অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা ও মাদক সিন্ডিকেট চক্রের লিডার হিসেবে স্থানীয় ভাবে
কুখ্যাতি রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় চালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
 
এবিষয়ে র‌্যাব বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন