বর আসার আগেই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
মৌলভীবাজার জেলার বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বিয়ের পিঁড়িতে বসা থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১০ জুন) বাদ জুমা কবুল পড়িয়ে ষোড়শী বধুকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত বর পারভেজ আহমদের বরযাত্রী নিয়ে আর হবু শ্বশুড় বাড়িতে যাওয়া হলো না।
জানা গেছে, উপজেলার সুজাউল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও সুয়ারারতল গ্রামের নাজিম উদ্দিন ও মনোয়ারা বেগমের মেয়ে রোকশানা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ ছিল শুক্রবার। পাত্র উপজেলার কলারতলি পারের পারভেজ আহমদ। স্কুলের ভর্তি রেজিষ্ট্রার অনুযায়ী রোকশানার বয়স এখনও ১৬ বছর পূর্ণ হয়নি। কিন্ত বাবা-মা স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজের যোগসাজসে ১৮ বছর পূর্ণ দেখিয়ে ভুয়া জন্মসনদ তৈরীর মাধ্যমে বিয়ের প্রস্তুতি নেন। এ গোপন খবর পৌঁছে যায় ইউএনও’র কানে। আর তখনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করে দেন।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, স্কুলছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই শুক্রবার বাবা-মা তাকে বিয়ে দিচ্ছিলেন। সকালের দিকে খবর পেয়েই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। বর আসার আগেই এ বাল্যবিয়েটি বন্ধ করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied