ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সন্তান হত্যার বিচারের দাবি নিয়ে রাস্তায় বাবা-মা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১২:৩৪

পিরোজপুরে রুমান হোসেনকে হত্যার বিচারের দাবি নিয়ে রাস্তায় মানববন্ধন করেছেন নিহতের বাবা-মা, পরিবারের সদস্য এবং এলাকাবাসী। শুক্রবার (১০ জুন) দুপুর ১২টায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত রুমান হোসেনের পিতা রফিকুল ইসলাম ফকির, মা রেকসোনা ফকির, ভাই লিমন ফকির, শাশুড়ি লাইলী বেগম, চাচা শহিদুল ইসলাম ফকির, ইউপি সদস্য হাসান হাওলাদারসহ অনেকে।

বক্তারা বলেন, নিহত রুমানকে ডিভাইন গ্রুপে কাজের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তার খালাতো ভাই শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, আলতাফ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার, ইমাম হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার, শাহআলম হাওলাদারের ছেলে সাইমন হাওলাদার এবং তাদের সহযোগীরা। এরপর অর্থিক ও পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে তার কর্মস্থলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। তবে এ ঘটনায় যশোর জেলার চৌগাছা থানায় মামলা না নেয়া এবং হত্যাটি আত্মহত্যা হওয়ায় সুষ্ঠু বিচার না পাওয়ার দাবি পরিবারের।

প্রসঙ্গত, গত ৫ জুন রোববার ভোরে যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার জনৈক তবিবর রহমান চুন্নুর বাড়ির পাশের একটি নির্মণাধীন ভবনের লিংটন থেকে পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের রফিকুল ইসলাম ফকিরের ছেলে রুমান হোসেনের লাশ উদ্ধার করা হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত