ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহের উদ্বোধনী সভা অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ২:২১
রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) দুপুর ১২টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপি। 
 
বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকুল হাসনাত মাহমুদ রফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ সোনার সঞ্চালনায় সদস্য সংগ্রহের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরণ। 
 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
 
এ সময় উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

হাম রোগীদের দেখতে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সাচিং প্রু জেরী এমপি

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম

পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক