চৌহালীতে ২০০ বীর মুক্তিযোদ্ধা ও ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২০০ বীর মুক্তিযোদ্ধা এবং ৫০০ এসএসসি, এইচএস ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন চৌহালী উপজেলার কৃতী সন্তান সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. নজরুল ইসলাম মণ্ডল।
বাংলাদেশ রেডিওলজিস্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেলিম রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম বার, বিপি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হাসিবুল আলম। প্রধান আলোচক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. হুমায়ন খালিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক উপদেষ্টা মুজিব রহমান, থানার অফিসার ইনচার্জ হারুন অব রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফ সরকার প্রমুখ। উমারপুর ইউপি চেয়ারম্যান আ. মতিন মণ্ডল উপস্থি সবাইকে ধন্যবাদ জানান।
সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠান শেষে বিকালে বিশেষ আকর্ষন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ঢাকা থেকে আগত সময়ের সাড়া জাগানো জনপ্রিয় শিল্পীবৃন্দ।
এমএসএম / জামান
আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল
বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া
মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ
রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন
নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে
পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ
বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান
কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
Link Copied