ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ৪:৩৫
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মো. নিপার আলী (২২) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 শনিবার (১১ জুন) সকালে ধর্ষক নিপারকে কারাগারে প্রেরণ করে পুলিশ। শুক্রবার (১০ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক নিপার কাদিপুরের মকবুল আলীর ছেলে।
 
এর আগে, গত বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
 
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো নিপার। কয়েকদিন আগে সে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়।
 
তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা ঘরের বাইরে গেলে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা ধর্ষক নিপার ঘরের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে তার মা-বাবা এগিয়ে আসলে ধর্ষক নিপার আলী পালিয়ে যায়।
 
ঘটনার পরে ধর্ষিতা মাদ্রাসাছাত্রীকে দ্রুত উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে কাদিপুরে অভিযান চালিয়ে ধর্ষক নিপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী