ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় সংবাদ সম্মেলন করে সভাপতি প্রার্থী ঘোষণা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৬:০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. গোলাম কিবরিয়া। শনিবার (১১ জুন) বেলা ১১টায় ধর্মপাশা উপজেলার হাসপাতাল রোডস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খানকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা প্রকাশের মধ্যদিয়ে দুজনের প্যানেল ঘোষণা করেন।  
 
অ্যাড. গোলাম কিবরিয়া ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের আব্দুল কাইয়ুম তালুকদারের বড় ছেলে। তিনি ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। তারই ধারাবাহিকতায় তিনি ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি সহ-সভাপতি হিসিবে নির্বাচিত হন। অ্যাড. গোলাম কিবরিয়া ২০০৩ সালে ধর্মপাশা উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে পড়াশোনার জন্য ঢাকায় পাড়ি জমান।
 
আইন পড়া শেষে তিনি ঢাকা জজকোর্টে প্র্যাকটিস শুরু করেন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হন। অ্যাড. মো. গোলাম কিবরিয়া ২০১৯ সালে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
 
অ্যাড. গোলাম কিবরিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে সুনামগঞ্জ-১ আসনে আমি নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। আমি মনোনয়ন না পেলেও তিনি (প্রধানমন্ত্রী) যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই কাজ করে যাব। আসন্ন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমি সভাপতি ও দেনিয়ার হোসেন খান সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্যানেল ঘোষণা করেছি।
 
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার