ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হুইলচেয়ারে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন পুষ্পিতা


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৬:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হুইলচেয়ারে বসে পরীক্ষা দেন টাঙ্গাইলের পুষ্পিতা চৌধুরী নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী। পুষ্পিতা টাঙ্গাইলের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে মাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন।
 
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আরো অনেক দূর এগিয়ে যেতে চান পুষ্পিতা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার সুযোগ পাবেন, এই স্বপ্ন দেখছেন পুষ্পিতার বাবা তুষার কান্তি চৌধুরী। বাকৃবি কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। 
 
 শনিবার (১১ জুন) বাকৃবির বিভিন্ন কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় বাকৃবির বিভিন্ন অনুষদীয় কক্ষে অনুষ্ঠিত মোট ৪ হাজার ১২১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮১০ জন শিক্ষার্থী। কেন্দ্রে উপস্থিতির হার ছিল  ৯২ দশমিক ৪৫ শতাংশ।
 
পরীক্ষার সময় হল পরিদর্শন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাসহ ঢাবির প্রতিনিধি দল।
 
হল পরিদর্শন শেষে পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ চতুর্থ দিনের মতো ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিনিধি দলটি এসেছেন তারা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।  কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান ভারপ্রাপ্ত উপাচার্য। পরীক্ষা শেষে ভর্তিচ্ছু আরেকজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক আলম সিদ্দিকী। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে মাধ্যমিক ও শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি।
 
ফারুক আলম জানান, পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষা হলে শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে  তিনি নিজে লিখতে পারেন না। তার কলেজ পড়ুয়া ভাই তাকে পরীক্ষায় লিখতে সাহায্য করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এমএসএম / জামান

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু