ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মুসল্লিদের বিক্ষোভে জনস্রোত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৭:৪২
মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং হজরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বর্তমান ক্ষমতাসীন দলের (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের বিতর্কিত বক্তব্য ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন আল-কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় মুসল্লিরা।
 
শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের সিরাজকান্দি বাজারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের নেতা ও স্থানীয় মসজিদের ইমামসহ অন্যরা বক্তব্য শেষে পুনরায় ওই স্থানে গিয়ে মিছিল সমাপ্ত করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- আল-কারীমু মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা সেলিম রেজা পলাশ, সহ-উপদেষ্টা সোনা মিয়া মণ্ডল, প্রতিষ্ঠাতা পরিচালক সহিদুল তালুকদার, সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জহিরুল খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আব্দুল মান্নান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, শিক্ষা বিষয়ক মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
 
এদিকে, দুপুরে উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ ছাত্র ও যুবসমাজ এবং স্থানীয় মুসুল্লিরা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নিকরাইল বাজার এবং জোকারচর সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড প্রায় ১০-১৫ মিনিট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
 
বিক্ষোভে মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হলে তারা অবরোধ থেকে সরে গিয়ে জোকারচর রেললাইনের পাশে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে।
 
এ সময় বক্তব্য রাখেন- নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোমিন, জুয়েল, রফিক ও মামুন প্রমুখ।
 
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা (রা:)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এমএসএম / জামান

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!