কেশবপুরের ১১নং হাসানপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উৎসবমুখর পরিবেশে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিনটি ওয়ার্ডের কাউন্সিলরগণ তাদের পছন্দের প্রার্থীকে তাদেরর মূল্যবান ভোট দিয়ে ৪ এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন। ৫নং ওয়ার্ডে দুটি পদেই একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
গতকাল শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক উবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জিএম সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়নের টিটা বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন। প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা পরিষদের সাবেক সদস্য সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদসহ থানা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ ওই ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার সম্মুখে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বচনী ফলাফল প্রকাশ করেন। ১১নং হাসানপুর ইউনিয়নের হাসানপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজিদুর রহমান ও সম্পাদক ইবাদুল ইসলাম। টিটাবাজিতপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক রেজাউল ইসলাম। কাকিলাখালী ৫নং ওয়ার্ডে দুটি পদেই একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি কনোক বিহারী দাস ও সম্পাদক কল্লোল দাসের নাম ঘোষণা করা হয়।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান