ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১২:৩৮
ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.) ও তার প্রিয় সহধর্মিণী উম্মুল মু'মিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ৷ রোববার (১২ জুন) সকাল ১০টায় খাষকাউলিয়া সিদ্দিকীয়া দরছে নিজামিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং উপজেলা সদরের চৌহালী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়৷
 
খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং খাষকাউলিয়া সিদ্দিকীয়া দরছে নিজামিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও বেল্লাল হোসেনের পরিচালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাও. মো. আশরাফ আলী, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইদ্রিস আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তালহা,সদর জামে মসজিদের ইমাম মাও. মিজানুর রহমান, মুরাদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. সাইফুল ইসলাম মো. জাবিহুল্লাহ প্রমুখ ৷
 
ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহম্মদ (সা,) এবং তার প্রিয় সহধর্মিণী হজরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে উদ্দেশ্য করে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদয়ের দেয়া বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলমানরা ৷
 
প্রতিবাদ কর্মসূচি শেষে অনুষ্ঠিত মাবববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে ৷ এ ধরনের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্ব দরবারে জবাবদিহি করতে হবে ৷ একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই যাচ্ছে ৷ আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ দোষীদের  আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি ৷ সেই সাথে সাম্প্রদায়িকতা ছেড়ে ভারতের মুসলমানদের শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি ৷ 
 
তারা আরো বলেন, সকল মুসলমানের ভারতের সকল পণ্য বর্জন করা উচিত ৷ এ সময় তারা ভারত সরকারকে বিজেপির দুই নেতাকে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির জোর দাবি জানান৷
 

এমএসএম / জামান

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল