বিসিএস কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে কলেজ শিক্ষকদের মানববন্ধন
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত ও কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ইউনিট ও শিক্ষক পরিষদ। রোববার (১২ জুন) বেলা ১১টায় ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধন বক্তব্য রাখেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মো. কামরুজ্জামান সরকার, প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু, আশরাফ হোসেন, রুপশ্রী সরকার, এসএম জাহিদুল ইসলাম, আব্দুল বাছেত সরকার ও খায়রুল বাসার। এছাড়া কলেজের শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান সরকার বলেন, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত ও কটূক্তির ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও