ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে আ’লীগের নতুন কমিটি গঠন : সভাপতি আফরোজা বারী, সম্পাদক আশরাফুল


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ২:৫৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী এবং সাধারণ সম্পাদক হজয়েছেন আশরাফুল আলম সরকার লেবু। রোববার (১২ জুন) সকাল ৮টার দিকে গাইবান্ধা সার্কিট হাউসে কাউন্সিল অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
নতুন কমিটিতে ৭ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, আব্দুল হান্নান সরকার, ইঞ্জিনিয়ার সৈয়দ মশিউর রাব্বানী আপেল, আহসান আজিজ সরদার মিন্টু এবং সাজেদুল ইসলাম।
 
এছাড়াও আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল ও রেজাউল আলম সরকার রেজাকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তারা হলেন- মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী ও সাকিব সাদনান রাতিন। দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রামাণিক বকুল, কৃষি বিষয়ক সম্পাদক শফি উদ-দৌলা পামেল ও তথ্য বিষয়ক সম্পাদক খালেদ রেজা বাবুল।
 
এরআগে শনিবার (১১ জুন) বিকেলে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক।
 
উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
 
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মুরাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী। এছাড়াও সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক হন আরেক প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহাম্মেদ। এরপর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এমপি লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এবং পরের বছর সড়ক দুর্ঘটনায় মারা যান এমপি গোলাম মোস্তফা আহাম্মেদ। পরপর দুই এমপির মৃত্যুতে অবিভাবকহীন হয়ে পড়ে উপজেলা আ’লীগ। পরে ২০১৮ সালে আ’লীগের কেন্দ্রীয় কমিটি প্রয়াত মকবুল হোসেন প্রামাণিককে আহ্বায়ক করে ৭৯ সদস্যের একটি দীর্ঘ কমিটি ঘোষণা করেন। এতে একজন আহ্বায়ক এবং ১২ জনকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি করা হয়েছিল।

এমএসএম / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২