কোয়ান্টাম ফাউন্ডেশন আত্মশুদ্ধি এবং সেবামূলক কাজের মাধ্যমে সৃষ্টির সেবা করে যাচ্ছে : ড. মহিউদ্দিন মাহি
আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাকে ভাষাগত জ্ঞান দিয়েছেন। আরো দিয়েছেন ভালো-মন্দ বিচার করার সক্ষমতা। আমরা জানি, সকল জ্ঞানের উৎস হচ্ছে ঐশীগ্রন্থ কোরআন। তাই শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে থাকলে হবে না, কোরআনকে অনুধাবন করতে হবে আমাদের। তাহলে আমরা বুঝতে পারব, একজন মানুষ সঠিক পথ তখন পাবেন যখন তিনি আত্মশুদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক উভয় চর্চার মধ্য দিয়ে যাবেন। কোয়ান্টামে এসে আমি এই সঠিক চর্চার প্রতিফলন লক্ষ্য করছি। কোয়ান্টামের ফাউন্ডেশন তথা প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধি এবং সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সৃষ্টির সেবা করে যাচ্ছেন। আর আলেমদের সম্মানার্থে এমন সুন্দর আয়োজন করার জন্যে আমি কোয়ান্টামকে ধন্যবাদ জানাই।
গতকাল শনিবার (১১ জুন) বিকেলে বান্দরবানের লামার সরই ইউনিয়নের কোয়ান্টামম মসজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা কর্তৃক আয়োজিত ২০২২-এর হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুটিবিলা শাহ ইমাম গাজ্জালী (রহ.) হেফজখানার পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ও শিক্ষককে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও গ্লোবাল ফিল্যানথ্রপিক প্ল্যানেট (জিপিপি) ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি) উপরোক্ত কথাগুলো বলেন।
কোয়ান্টামম মসজিদ কমপ্লেক্সের সভাপতি আবদুল্লাহ জুবাইরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মুসতাফা মুনীরুদ্দীনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালেদ জমীল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও সরই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোয়ান্টাম কসমো কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, শাহ ইমাম গাজ্জালী (রহ.) হেফজখানা পুটিবিলা সরই ইউনিয়নের কোয়ান্টামম মসজিদ কমপ্লেক্সের নিকটবর্তী এলাকায় অবস্থিত। গত ৬ বছর ধরে কোয়ান্টামম মসজিদ কমপ্লেক্স এই হেফজখানার খাদ্যের প্রয়োজনীয়তা পূরণ করছে।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ