ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গণমাধ্যমকর্মী বারি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চৌহালীতে মানববন্ধন


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:১৯
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসির প্রযোজনা নির্বাহী, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চৌহালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের চৌহালীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রোববার (১২ জুন) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
চৌহালী প্রেসক্লাবের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, রকুনুজ্জামান রকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান মনু, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদিউজ্জামান লুৎফর, কার্যকরী সদস্য মো. শাকিল আহম্মেদ, সাংবাদিক রমজান পরামাণিক প্রমুখ। 
 
সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফ সরকার প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে কলম থামিয়ে রাখা যাবে না। আব্দুল বারিকে যেখানে হত্যা করা হয়েছে, সে স্থানটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। তাই অনতিবিলম্বে পুলিশ প্রশাসন যদি আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারে, তাহলে আমার কঠোর কর্মসূচি ডাকব।
 
তারা আরো বলেন, আব্দুল বারি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি। তাকে হত্যা করায় তার পরিবার হয়ে পড়েছে নিঃস্ব। তাই সরকারের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে .হবে।
 
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসির প্রযোজনা নির্বাহী আব্দুল বারির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাতের কোনো এক সময় তাকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে বৃহস্পতিবার আব্দুল বারিকে তার জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতীতে দাফন করা হয়।

এমএসএম / জামান

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও