ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:২১

ভারতে বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দাল মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন) সকালে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের ঘাঘর মহুয়ার মোড় চত্বরে রাস্তার দুই পাশজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচএম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা সোয়েব ইব্রাহিম, মাওলানা মাহামুদুল হাসান শামীম, মাওলানা সাফায়েত হোসেন, মুফতি মাসউদুর রহমান, মাওলানা জাকির বিন জয়নুল আবেদীন, মাওলানা জাকারিয়া, মাওলানা আ. জলিল, মাওলানা আব্দুল কাদের, মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী বশির আহম্মেদসহ অনেকে।

সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন পণ্য বর্জন ও মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী দুই বিজেপি নেতার শাস্তি দাবি করেন এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমারের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় বাবু দাশগুপ্ত মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করলে উপজেলা সদরে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাবু দাসগুপ্তের ভাই সুমান দাসগুপ্তকে আটক করেছে। বাবু দাশগুপ্ত উপজেলার ডহরপাড়া গ্রামের সুনীল দাসগুপ্তের ছেলে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাসগুপ্তের ভাই সুমান দাসগুপ্তকে আটক করেছি।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান