ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৩:৩৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতদের রোববার (১২ জুন) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (১১ জুন) রাতে উপজেলার টিলাগাঁও এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
 
গ্রেপ্তারকৃতরা হলো- বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার ময়নুল হকের ছেলে মো. শাহিন আহমদ, বারেক মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক এবং মৃত নূরুল ইসলামের ছেলে মো. হোসেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই দুই স্কুলছাত্রী পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে টিলাগাঁওয়ের বিজলী এলাকায় স্কুলছাত্রীদের বাড়ির সামনে আগে থেকে ওতপেতে বসে থাকা শাহিন, তোফাজ্জল ও হোসেন তাদের জোরপূর্বকভাবে অপহরণ করে সিএনজি অটোরিকসায় করে শমসেরনগরের দিকে চলে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও অপহরণকারীদের আটক করতে তারা ব্যর্থ হন।
 
পরে ওই দুই স্কুলছাত্রীকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় তারা। সেখানে নেয়ার পর দুই স্কুলছাত্রীকে তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে ভয়ে অপহরণকারীরা তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির সামনে পৌঁছে দেয়। সেখানে পৌঁছার পর তারা কান্নাকাটি করলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এসে অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
 
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়  জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী