ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে যুবলীগ নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১২-৬-২০২২ বিকাল ৫:২২
সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুন) সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে আশুলিয়ার নরসিংহপুরের দিয়াখালী এলাকায় ভুক্তভোগী নিপা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
অভিযুক্ত সোহেল মোল্লা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার ইয়াকুব মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও ঝুট ব্যবসা দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 
 
ভুক্তভোগী ওই নারী বলেন, সোহেল মোল্লা আমার স্বামীর বন্ধু। এই সুবাদে তার সাথে আমার পরিচয় হলে সে ৪ মাস পর দেয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেয়। এ সময় সে ৬টি চেক আমাকে প্রদান করে। এরপর ৪ মাস অতিবাহিত হলেও টাকা ফেরত দেয়নি। পরে চেক জালিয়াতির মামলা দায়ের করলে গতকাল রাতে আমাদের বাড়িতে তার দলবল নিয়ে আমার শ্লীলতাহানি করে। হামলা করে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এর আগেও টাকা চাইতে গেলে আমার স্বামীকে বেশ কয়েকবার মারধর করে সোহেল মোল্লা। 
 
তিনি আরও বলেন, গত রাতে সোহেল মোল্লাসহ ১৫ থেকে ২০ জন সশস্ত্র ব্যক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা পিস্তল দেখিয়ে চাপাতি ও লোহার পাইপ দিয়ে ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে। এ সময় আমার স্বামী জীবনের ভয়ে পালিয়ে যায়। পরে আমাকে একা পেয়ে আমার কাপড় ছিঁড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে আমার স্বামীর মোটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুর করে। 
 
এ ব্যাপারে অভিযুক্ত সোহেল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি। 
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় আসার জন্য বলা হয়েছে। থানায় এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার