অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১২ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভুগী কৃষকরা অভিযোগ করে বলেন, সুজানগর উপজেলার ভায়না, লক্ষ্মীপুর, চলদা, চরতারাপুর, চরমানিকদীর, চরবিশ্বনাথপুরে একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু কেটে নেয়ার ফলে শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলি জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভুট্টা, পেঁয়াজ, রসুন, ছোলাসহ বিভিন্ন ফসল আবাদ হয়। সাধারণ কৃষকরা জীবিকা নির্বাহ করে এসব চরের জমি দিয়ে।
তারা আরো বলেন, অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য দেন- ইয়াছিন প্রামাণিক, রশিদ আলী, আকবর মণ্ডল, হাশেম আলী, আমিরুল ইসলাম, হিলাল উদ্দিন, বাচ্চু মিয়া প্রমুখ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন